শরীর সুস্থ, মন সতেজ রাখতে সাঁতারের বিকল্প নেই

 



সাঁতার শরীরের জন্য গুরুত্বপূর্ণ একটি ব্যায়াম বা পানিতে আপনার জীবন রক্ষার জন্য প্রয়োজনীয় একটি শিক্ষনীয় বিষয়  সাঁতারে মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে 

সাঁতারের সুফল

  1.  নিয়মিত সাঁতার শরীরের মেটাবলিজম–প্রক্রিয়াকে ত্বরান্বিত করে।
  2.  বাড়তি মেদ ঝরাতে সাঁতার অত্যন্ত কার্যকর ব্যায়াম।
  3.  শরীরের পেশিগুলো গঠনে সুন্দর ও শক্তিশালী হয়ে ওঠে সাঁতারে।
  4.  ফুসফুসের কার্যক্ষতা বাড়ে, অ্যাজমা প্রতিরোধে সাঁতার সহজ সমাধান হতে পারে।
  5.  কোমরব্যথা, অস্থিসন্ধির ব্যথা দূর হবে সাঁতারে।
  6.  উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসের রোগীদের জন্যও সাঁতার ভালো ব্যায়াম।
  7.  সাঁতার শরীরের খারাপ কোলেস্টেরল কমিয়ে ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দেয়।
  8.  সাঁতারে ঊর্ধ্বাঙ্গ ও নিম্নাঙ্গের সমন্বয় ঘটে বলে অল্প সময়ে পুরো শরীরেরই ব্যায়াম হয়ে যায়।


সাঁতার হলো স্বস্তির ব্যায়াম। শক্তিশালী কাঁধ, কোমর কিংবা শারীরিক গঠনের জন্য সব সময় আলাদা ব্যায়াম করতে হয়, কিন্তু সাঁতারে পাওয়া যায় একসঙ্গে সবকিছু। চমৎকার শারীরিক গঠনের জন্য শুধু নয়, সুস্থ থাকার জন্যও সাঁতার খুব গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলে থাকেন, যাঁরা নিয়মিত সাঁতার কাটেন, তাঁদের হৃৎস্বাস্থ্য ভালো থাকে। সেই সঙ্গে বাড়ে ফুসফুসের অক্সিজেন ধারণক্ষমতা।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ